হোম > বিনোদন > সংগীত

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এস আই টুটুলের গান

বিনোদন রিপোর্টার

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন সংগীতশিল্পী এস আই টুটুল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’।

এর মধ্যে প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ‘বন্ধু কেউ নয়’ শিরোনামের গানটি প্রকাশ করেছেন টুটুল। শহীদুল হক সোহেলের কথায় ‘বন্ধু কেউ নয়’ গানটি ঈদের দিন প্রকাশিত হয়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজনও করেছেন টুটুল নিজেই।

গানটি শেয়ার করে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘এই গানটি উৎসর্গ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক রক আইকন এ বি বসকে (আইয়ুব বাচ্চু)। যিনি এ বছর একুশে পদক পেয়েছেন। আল্লাহ পাক বসকে জান্নাত দান করুন।’

অন্যদিকে ‘তুমি কৃষক ভালো না’ মুক্তি পায় চাঁদরাতে। গান দুটি তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এস আই টুটুল একসময় এলআরবি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে তিনি কি-বোর্ড বাজানোর পাশাপাশি ব্যাকআপ ভোকাল হিসেবেও কাজ করেন। ২০০৩ সালের দিকে ব্যান্ডটি ছাড়ার পর তিনি গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘ফেস টু ফেস’। পরবর্তীতে একক ক্যারিয়ারে মনোযোগ দেন।

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছর

সাইফুল শাহীনের কথা ও সুরে শেখ সোলাইমানের নতুন গান ‘মানব জীবন’

নিরাপত্তাশঙ্কায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ঢাকায় ফের স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট