হোম > বিনোদন > সংগীত

‘এ সম্মান শুধু আইয়ুব বাচ্চুর নয়, এটা বাংলা ব্যান্ডসংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতি’

আইয়ুব বাচ্চুর একুশে পদক নিয়ে স্ত্রী চন্দনা

বিনোদন রিপোর্টার

বাংলা ব্যান্ডসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন রক কিংবদন্তি আইয়ুব বাচ্চু। মৃত্যুর ৭ বছর পর একুশে পদক পাওয়ার খবরে আবেগাপ্লুত গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

তাঁর মতে, এই পুরস্কার শুধু আইয়ুব বাচ্চুর জন্য সম্মানের নয়, বরং তা বাংলা ব্যান্ডসংগীত রাষ্ট্রীয় স্বীকৃতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমের এক পোস্টে চন্দনা লেখেন, ‌‘২০২৬ সালের একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হলেন রক আইকন আইয়ুব বাচ্চু। এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটা বাংলা ব্যান্ডসংগীতের ও সংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতি।’

তিনি আরো লেখেন, ‘যিনি (আইয়ুব বাচ্চু) গিটার হাতে তাঁর ভক্তদের মাঝে বেঁচে নেই। যিনি সারাটা জীবনই দিয়ে গেছেন সংগীতের জন্য।’

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে চন্দনা বলেন, ‘বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটার জুড়ে তিনি আছেন এবং বেঁচে থাকবেন। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে তিনি আছেন এবং থাকবেন। তাঁকে এই সম্মাননা প্রদানের জন্য জুরি বোর্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

প্রসঙ্গত, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। যেখানে রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুসহ ‍৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি ব্যান্ড।

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল