হোম > বিনোদন > সংগীত

শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন।

সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকের অংশগ্রহণে আগামী ১০ ও ১১ এপ্রিল এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার বাছাই পর্ব।

বুধবার, ০৮ এপ্রিল, রাজধানীর ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিলি ইসলাম। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মফিদুল হক, সহসভাপতি ডা. সারওয়ার আলী, নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, সহসভাপতি আমিনুল হক বুলবুল ও লাইসা আহমদ লিসা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রাবন্ধিক ও চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত নাট্যজন ফেরদৌসী মজুমদার। এবারের সম্মেলনে রবীন্দ্রপদক প্রদান করে গুণিজন সম্মাননা জানানো হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।

দুই দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গীতি-আলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায়। প্রথম দিনের সন্ধ্যায় বিশেষভাবে থাকছে নজরুল সংগীতের একটি পর্ব। সারা দেশের ৮২টি সক্রিয় শাখা থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ‘জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা’।

অধিবেশনের দ্বিতীয় দিন ১১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।

অধিবেশন উপলক্ষে প্রকাশিত হচ্ছে প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’, যেখানে রবীন্দ্রনাথের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা স্থান পেয়েছে। পাশাপাশি উপস্থাপন করা হবে সংগঠনের এ যাবৎকালীন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ।

দুই দিনের সান্ধ্য অধিবেশনে থাকবে গুণিজনের সুবচন, গীতিআলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। প্রথম দিনের সন্ধ্যায় বিশেষ পর্বে নজরুল সংগীত পরিবেশিত হবে। পাশাপাশি প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে প্রবন্ধ সংকলন ‘সংগীত সংস্কৃতি’।

সংবাদ সম্মেলনে লিলি ইসলাম বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সহিংসতা ও সংকটের মধ্যেও রবীন্দ্রনাথের দর্শন মানবিকতার পথ দেখায়। মানুষের প্রতি বিশ্বাস ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতেই এই আয়োজন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’ হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠন পরবর্তীতে ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’ নামে পরিচিত হয়। বাঙালির জাতীয় সংস্কৃতির বিকাশে কাজ করাই এর মূল লক্ষ্য। প্রয়াত শিল্পী জাহিদুর রহিমের স্মরণে নিয়মিতভাবে ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার প্রতিযোগিতা’ আয়োজন করে আসছে পরিষদ। ১৯৮৪ সাল থেকে এই বার্ষিক অধিবেশন এক বছর ঢাকায় এবং পরের বছর দেশের অন্য জেলায় আয়োজনের রীতি চালু রয়েছে।

১৮ বছর পর নতুন সংগীতায়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আইয়ুব বাচ্চুর ‘ময়না’ গাইলেন শাহ্ হামজা

জাপানে মঞ্চ মাতাবেন আঁখি আলমগীর

ফের কারাগারে গায়ক নোবেল

সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’

পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব

‘মুখ ও মুখোশ’ সিনেমার গায়িকা মাহবুবা রহমান মারা গেছেন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এস আই টুটুলের গান

জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার