হোম > বিনোদন > সংগীত

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

বিনোদন রিপোর্টার

ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে আসছে ‘রক অ্যান রিদম’ ফ্র্যাঞ্চাইজি। একই মঞ্চে মাতাতে আসছে দেশের জনপ্রিয় পাঁচ শীর্ষ ব্যান্ড— নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক অ্যান রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই জাকজমকপূর্ণ কনসার্ট।

পাঁচটি ব্যান্ডের মাতানো পরিবেশনার পাশাপাশি এদিন একক গিটার পারফর্ম্যান্স নিয়ে মঞ্চে উঠবেন দেশের দুই জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

ই-টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ (Tickify) ইতোমধ্যেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। কনসার্টটির প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে।

তবে ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। আয়োজকদের দেওয়া শর্তানুযায়ী, একটি টিকিট দিয়ে ভেন্যুতে কেবল একবারই প্রবেশ করা যাবে; বের হয়ে গেলে পুনরায় ঢোকার সুযোগ থাকবে না। এছাড়া হাতব্যাগ ছাড়া বড় আকারের কোনো ব্যাগ সঙ্গে আনা যাবে না।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিত এই কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এটি ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম আসর। দেশের শীর্ষ সারির ব্যান্ডগুলোর এমন মেলবন্ধন রকসংগীতপ্রেমীদের মাঝে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন উপলক্ষে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

নচিকেতার তিন গানের সুর পুনর্নির্মাণ করলেন অপু আমান

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছর

সাইফুল শাহীনের কথা ও সুরে শেখ সোলাইমানের নতুন গান ‘মানব জীবন’