হোম > বিনোদন > সংগীত

হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

বিনোদন রিপোর্টার

দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ শ্রোতাদের জন্য নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন। তার নতুন এ একক গানটির নাম ‘প্রেমের কলঙ্ক’। গানটির কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এসএ হক অলিক। বরাবরের মতোই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

স্টুডিও রেকর্ডিংয়ের পর গানটির একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, যা নির্মাণ করেছেন দেশের নামি ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী। শিগগিরই গানটি হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এ শিল্পী।

নতুন এ গানের সৃষ্টি ও প্রেক্ষাপট নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘‌পরপর কয়েকটি ফোক ফিউশন ধারার গান প্রকাশের পর আমার মনে হলো, এবার শ্রোতাদের জন্য একটু আলাদা এবং ভিন্ন ঘরানার কিছু করা দরকার। মূলত সে ভাবনা থেকেই প্রেমের কলঙ্ক গানটি তৈরি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘‌আমি বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে নতুন নতুন মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি। তবে প্রতিবারই আমার চেষ্টা থাকে আগের চেয়ে কিছুটা ভিন্নধর্মী সুর ও আধুনিক সংগীতায়োজন শ্রোতাদের সামনে উপস্থাপন করার।

গানের কথা, সুরের মায়াজাল, সংগীতায়োজন ও মিউজিক ভিডিওর নির্মাণ সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনের প্রত্যাশা পূরণ করতে পারবে, এমনটাই আশা রাখছি।’ উল্লেখ্য, হাবিব ওয়াহিদ নিয়মিত বিরতিতেই শ্রোতাদের জন্য নতুন নতুন গান উপহার দিচ্ছেন।

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কোটি টাকার চুল উদ্ধার, গ্রেপ্তার ২

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান আলবানিজের

কৃত্রিম বুদ্ধিমত্তার নকশায় নতুন ভাইরাস

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইনে হানি ট্র্যাপ

গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি

নবীজীবনচর্চায় নতুন আলো

নতুন উত্তেজনার কেন্দ্রে পানামা খাল, উসকে দিচ্ছে পরাশক্তিগুলোর বিরোধ