হোম > বিনোদন > সংগীত

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

বিনোদন রিপোর্টার

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলমের সংগীত জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আগুন, মনির খান, রবি চৌধুরী, আসিফ আকবরসহ সংগীত অঙ্গনের একঝাঁক তারকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার, সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক আশরাফ বাবু এবং তাঁর ভাতিজি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সুজানা রূপা।

আয়োজনের সাংস্কৃতিক পর্বে অন্যান্যশিল্পীদের পাশাপাশি সুজানা রূপাও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তিনি শিল্পী পলাশের সঙ্গে দ্বৈত কণ্ঠে কালজয়ী গান ‘যদি বউ সাজো গো’ পরিবেশন করেন।

এদিকে জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলম আপাতত চলচ্চিত্রে নতুন কোনো গানে কণ্ঠ না দিলেও নিয়মিত নতুন নতুন আধুনিক গান গেয়ে যাচ্ছেন।

অনুষ্ঠান প্রসঙ্গে সুজানা রূপা বলেন, ‘শ্রদ্ধেয় খুরশীদ আলম চাচার সংগীত ভুবনে পথচলার ৬০ বছর পূর্তির এমন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য আমার চাচা আশরাফ বাবুর প্রতি অশেষ কৃতজ্ঞতা। এমন গুণী মানুষদের সান্নিধ্যে ও এমন আয়োজনে গাইতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’

সুজানা রূপা জানান, রাজধানীর আফতাবনগরে তাঁর নতুন একক গান ‘রূপকন্যা’র মিউজিক ভিডিওর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। রুস্তম মল্লিকের লেখা ও সুর করা এই গানটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছর

সাইফুল শাহীনের কথা ও সুরে শেখ সোলাইমানের নতুন গান ‘মানব জীবন’

নিরাপত্তাশঙ্কায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ঢাকায় ফের স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট

অধরা ভালোবাসার সুরে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা