হোম > বিনোদন > টেলিভিশন

ভালোবাসা দিবসের আয়োজন

বিনোদন রিপোর্টার

ভালোবাসা দিবস উপলক্ষে, আগামীকাল, ১৪ ফেব্রুয়ারি আসছে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায়, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান।

গল্পটা এমন- শহরটা তখন টানা বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। সকালবেলার ব্যস্ত রাস্তায় ছাতা আর ছেঁড়া মেঘের নিচে দাঁড়িয়ে আছে দুটি অপরিচিত মানুষ। একজন মেয়ে, একজন ছেলে। অফিসে যাওয়ার তাড়া, কিন্তু বৃষ্টির কারণে রিকশা নেই। ভেজা বাতাসে অদ্ভুত এক নীরবতা, চোখাচোখি হয়, তবু কথা হয় না। হঠাৎ একটি রিকশা আসে। মেয়েটি কিছু না বলেই উঠে পড়ে। ছেলেটি দাঁড়িয়ে থাকে, বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখে মেয়েটি ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সেই মুহূর্তে কেউ জানে না এই ক্ষণিকের দেখা তাদের জীবনের দীর্ঘ গল্পের শুরু।

ছেলেটি জানতে পারে, তারা দু’জনই একই ভবনে অফিস করে। অফিসের করিডোরে আবার দেখা। এবার কথা হয়। আলাপ পরিচয় হয়। বৃষ্টির দিনগুলো তাদের আরও কাছাকাছি আনে। কফির কাপ, জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখা, এই ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। প্রেমটা হঠাৎ আসে না, খুব নিঃশব্দে জন্ম নেয়। কিন্তু একদিন, সবকিছু থেমে যায়। মেয়েটির ফোন বন্ধ। অফিসে আর দেখা নেই। কোনো মেসেজ নেই। ছেলেটি বিভ্রান্ত হয়ে পড়ে। সে খোঁজে অফিসে, বাসায়, পরিচিত সবার কাছে। কিন্তু মেয়েটি যেন হাওয়ার মতো উধাও। তবে কি এখানেই তাদের প্রণয়ের সমাপ্তি, নাকি আবার দেখা হবে তাদের?

এছাড়াও সকাল ৭টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মার্কিন যুগল জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম সংসার এবং বাংলাদেশের জীবন সম্পর্কে বলবেন তারা।

সন্ধ্যা ৬ টায় ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাত ৯ টায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত