হোম > ফিচার > ক্যাম্পাস

ট্রেনের ধাক্কায় রাবি শিক্ষার্থীর অকালমৃত্যু

প্রতিনিধি, রাবি

আব্দুলপুর জংশনে ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন রাবির ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র মাহদী হাসান মুরাদ। তার বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্মের দোকানে না গিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর তিনি দু-একবার হালকা ঝাঁকুনি দেন এবং দুই-তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা এ দুর্ঘটনার খবর শুনেছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং দুর্ঘটনাস্থলে যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে কীভাবে কী করা যায়।

আমার দেশ সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৪০

গবেষণার মাঠ ফেরত চায় শেকৃবি, গণপূর্তের বিলবোর্ড ভাঙচুর

গ্রন্থাগারে কমছে পাঠক, তলানিতে পাঠাভ্যাস

রাজশাহী-২ ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

ঢাবির ইমেরিটাস অধ্যাপকে উন্নীত হলেন চার শিক্ষাবিদ

ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা

শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যােগে হিজাব বিতরণ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জবিতে টানা ৫ দিনের ছুটি