হোম > ফিচার > এক্কাদোক্কা

খুকুর কান্না

নকুল শর্ম্মা

রাগ করেছে খুকুমণি

মুখ করেছে ভারী,

কে ভেঙেছে দাদুর দেওয়া

শখের খেলনা গাড়ি!

বিলেত থেকে আনল দাদু

কত যত্ন করে,

সাধ্য কী আর হবে কারও

দেবে আবার গড়ে।

তাই তো খুকু ভাত খাবে না

বলবে না আর কথা,

হাসবে না আর চিরল দাঁতে

মনে অনেক ব্যথা।

কাঁদছে খুকু দাদু বলে

বলছে না আর কিছু,

বসে আছে একা একা

মাথা করে নিচু।

মেঘলা দিনের ক্লাসরুম

ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে হেমন্ত

আইসক্রিমের যত কথা

রাতুলের বাগান

বরফের দেশের পাখি ‘পেঙ্গুইন’

রহস্যময় স্থাপনা স্টোনহেঞ্জ

প্রজাপতি পা দিয়ে স্বাদ নেয়

বলপয়েন্ট কলমের নানা কথা

এশিয়ার সুন্দরতম দেশ ভিয়েতনাম

বায়েজিদ বোস্তামি ও ভণ্ড দরবেশ