হোম > ফিচার > এক্কাদোক্কা

বসন্তের গান

খাদিজা আক্তার

গাহি বসন্তের গান

কোকিলের কুহুতান

ভ্রমরের গুঞ্জন আর নদীর কলতান

হৃদয় নেচে ওঠে ক্ষণে ক্ষণে

মন করে আনচান

গাহি বসন্তের গান।

গোধূলি বেলায়

ঢেউয়ের মেলায়

ভাসছে পাখির গান।

পিপুল বনে পাপিয়ার পিও পিও

সুরের কলতান

গাহি বসন্তের গান।

শেষ বিকেলের গোলাপি আলো

সন্ধ্যাতারার মেলা

আকাশজুড়ে চলছে তারার খেলা

এ যেন অবাধ প্রকৃতির দান

সে রূপের রূপে বিমোহিত হয়ে

গাহি বসন্তের গান।

সোনালু গ্রীষ্মের সোনাঝরা সৌন্দর্য

প্রজাপতির বেড়ে ওঠা

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা

প্রতিবন্ধী হয়েও যারা স্বনামখ্যাত

বাবার জন্য ভালোবাসা

বিশ্বভ্রমণকারী ইবনে বতুতা

বদলে দেওয়া শিক্ষাসফর

লালচান

খাবার না খেয়েও ৩০ বছর বাঁচে যে প্রাণী

নেপোলিয়ন বোনাপার্ট