হোম > ফিচার > এক্কাদোক্কা

জ্বরে ভোগা বিড়ালছানা

খান মোহাম্মদ খালেদ

জ্বরে ভুগে বিড়ালছানার

খাওয়ার রুচি শেষ,

দুধ দিলেও সে খায় না মোটে

চায় খেতে সন্দেশ।

সন্দেশ খেতে গিয়েও শেষে

মুখ ফিরিয়ে নেয়,

রাগ করে সে যখন তাকে

মায় এনে মাছ দেয়।

চাইলো এবার দই খেতে সে

দই এনে দেয় মায়,

খেতে গিয়ে রুচলো না তা-ও

ঠেললো হাঁড়ি পায়।

এমন দেখে মা বিড়ালের

বাড়ে কী যে ক্লেশ,

অনেক ভেবেচিন্তে মা তার

এনে দেয় শেষমেশ

ভাঁড়ার ঘরের ইঁদুরছানা

যে-কটি সে পায়;

বিড়ালছানা সেগুলো ঠিক

মজা করে খায়।

সোনালু গ্রীষ্মের সোনাঝরা সৌন্দর্য

প্রজাপতির বেড়ে ওঠা

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা

প্রতিবন্ধী হয়েও যারা স্বনামখ্যাত

বাবার জন্য ভালোবাসা

বিশ্বভ্রমণকারী ইবনে বতুতা

বদলে দেওয়া শিক্ষাসফর

লালচান

খাবার না খেয়েও ৩০ বছর বাঁচে যে প্রাণী

নেপোলিয়ন বোনাপার্ট