হোম > ফিচার > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

আমার দেশ অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

শিশুর ডিএনএ পরীক্ষা: বাংলাদেশে চাইলেই কি করা যায়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার, হামে দুই জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৯৩

হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

দেশে প্রথমবার মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

স্তন ক্যান্সার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১৬৩১

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৩০০