হোম > ফিচার > স্বাস্থ্য

বিমান বিধ্বস্ত : জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৩ জন

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা এখনও স্থিতিশীল নয়। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৩৩ জন। পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় বার্নের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন ।

তিনি জানান, বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছে তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে, ৩ জন, ১১জন পোস্ট অপারেটিভ, ১৯ জন কেবিনে ও ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার কোন মৃত্যু খবর নেই, গতকাল থেকে এখন পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে।

দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।

এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে,যাদের ছুটি দেওয়া হচ্ছে পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য তারা আসবে ও তাদের পরবর্তীতে অপারেশনও লাগতে পারে বলে জানান তিনি।

চীনের ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের গবেষণা উপস্থাপন

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩২

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

ধূমপানে বাড়ে নারীর বন্ধ্যাত্বের ঝুঁকি, কমে পুরুষের শুক্রাণু

বুকজ্বালা কেন বাড়ে?

সাতটি রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি