হোম > ফিচার > স্বাস্থ্য

বিজ্ঞপ্তি ছাড়াই ৬৫ চিকিৎসক নিয়োগ, যা বললেন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি ছাড়া অ্যাডহকভিত্তিতে ৬৫ জন চিকিৎসককে নিয়োগের ঘটনায় তদন্ত চলছে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা কোনো বেআইনি কাজ করবোনা, প্রশ্রয়ও দেবওনা।'

সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনসংখ্যার নীতি-২০২৫ উদ্বোধন শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিশু হাসপাতলে পরীক্ষা ছাড়া নিয়োগের বিষয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে কি কারণে এমন নিয়োগ দেওয়া হলো সেই ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। তদন্ত শেষে আইনিভাবে যা যা দরকার তা করা হবে। আমরা কোন বেআইনি কাজ করবো না এবং বেআইনি কাজকে প্রশ্রয় দেব না।

নূর জাহান বেগম বলেন, ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। তরুণদের হাত ধরে এই দেশ পরিবর্তন হবে। তাদের ক্ষমতায় করা জরুরি।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। প্রজন্মের পর প্রজন্ম এ তরুণরা ন্যায় নীতি প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আগ্রহী। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এজন্য কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পছন্দ ও চাহিদাকে অনুধাবণ করা, সেই সাথে এ সকল পছন্দ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক এবং প্রতিবন্ধকসমূহ চিহ্নিত করা প্রয়োজন। টেকসই উন্নয়ন, উন্নত জীবন ধারণ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের জন্য বংশানুক্রমিকভাবে ন্যায্যতা ও ন্যায় নীতিবোধ ধরে রাখা একান্ত প্রয়োজন।

চীনের ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের গবেষণা উপস্থাপন

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩২

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

ধূমপানে বাড়ে নারীর বন্ধ্যাত্বের ঝুঁকি, কমে পুরুষের শুক্রাণু

বুকজ্বালা কেন বাড়ে?

সাতটি রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি