হোম > ফিচার > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার, হামে দুই জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুই জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর আগে রোববার একদিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।

সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪২১ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৯ জন, রাজশাহীতে ৩২ জন, সিলেটে ১৪৪ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ১৩৭ জন, ময়মনসিংহে ৯৫ জন, খুলনায় ১১৩ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৭৩ জন।

আইসিইউতে কাজ করছে না অধিকাংশ অ্যান্টিবায়োটিক

দুই সপ্তাহের বেশি কাশি কখনোই সাধারণ নয়

ফুসফুস ক্যানসারের কারণ ও প্রতিকার

হার্ট ও প্যানিক অ্যাটাকের পার্থক্য

নারীদের প্রজননস্বাস্থ্যে ইনসেপ্টার ‘মেডোজেন সাবকিউ’ গর্ভনিরোধকের উদ্বোধন

সর্বরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস, চিকিৎসার চেয়ে প্রতিরোধের তাগিদ

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ২ জনের, হাসপাতালে ভর্তি ১৩৬৭

ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক, ড্যাবের অভিনন্দন

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯