হোম > ফিচার > স্বাস্থ্য

সরকারি-বেসরকারি সব ফার্মেসিতে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিশ্চিতের দাবি

স্টাফ রিপোর্টার

দেশের সরকারি-বেসরকারি সব ফার্মেসিতে গ্রাজুয়েট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট নিশ্চিতের দাবি জানিয়েছেন ফার্মাসিস্ট নেতারা। শুক্রবার রাজধানীর মহাখালীস্থ আইএইচটি টিচার্স লাউন্সে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়েছে।

নাছির আহমেদ রতনের সভাপতিত্বে ও এসএম জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম-ট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।

রাষ্ট্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনার সমসাময়িক প্রসঙ্গ তুলে অনুষ্ঠানে ফার্মাসিস্টরা বলেন, অবিলম্বে দেশেন সকল সরকারি-বেসরকারি ফার্মেসিতে ফার্মাসিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফার্মাসিস্টদের প্রারম্ভিক ১০ম গ্রেড বাস্তবায়ন ও ক্যারিয়ার প্লান কার্যকর করতে হবে।

এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে একীভূত করে জনবল ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান বিপিএ নেতারা।

সভায় অন্যান্যদের মধ্যে বিএমটিএ সভাপতি মাঈনুদ্দিন মঞ্জু, সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষার, শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব আইনুল হক, বিপিএ দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এক দিনে হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ই-সিগারেটের ক্ষতি কতটা

ধূমপানের কারণে নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ছে

পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা নেবেন যেভাবে

দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যু আড়াইশ ছাড়াল

তীব্র তাপপ্রবাহে পানিশূন্যতা? কীভাবে বুঝবেন আপনার শরীরের অবস্থা

গাড়ির ধোঁয়া ও মশার কয়েল অ্যাজমা বাড়ায়

করোনারি ধমনি রোগের চিকিৎসা

হামের ভাইরাস কেন দ্রুত ছড়াচ্ছে

দাঁতের সৌন্দর্যে টুথ জুয়েলারি