হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ড্রোন ডেলিভারি চালু করছে অ্যামাজন

আমার দেশ অনলাইন

২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ শহরে ‘প্রাইম এয়ার’ ড্রোন ডেলিভারি সেবা চালুর পরিকল্পনা করছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এর ফলে ছোট প্যাকেজ আকাশপথে দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বর্তমানে অ্যামাজনের ড্রোন ডেলিভারি সেবা যুক্তরাষ্ট্রের ১০টি মহানগর এলাকায় ১১টি সক্রিয় ঘাঁটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এই নেটওয়ার্ক শিকাগো ও আটলান্টার মতো বড় শহরের পাশাপাশি সিরাকিউজ, ক্লিভল্যান্ড ও বোইসের মতো শহরেও ছড়িয়ে পড়বে।

অ্যামাজনের প্রাইম এয়ার ড্রোন সর্বোচ্চ ৫ পাউন্ড বা প্রায় ২ দশমিক ২৬ কেজি ওজনের হালকা প্যাকেজ বহন করতে পারে। প্যাকেজের আকার বড় জুতার বাক্সের (শু বক্স) কাছাকাছি হতে হবে। যোগ্য পণ্য ও অর্ডার গ্রাহকের কাছে প্রায় ৬০ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এ সেবা তৈরি করা হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

আমরা ইসরাইলকে বিশ্বাস করি না

নোয়াখালীতে ছাত্রশিবিরের তিন কর্মী-সমর্থক গুলিবিদ্ধ

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

সবচেয়ে বয়স্ক নারী ১১৭ বছর বয়সী ইথেল ক্যাথারহ্যাম

ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

লালমনিরহাটে ছয় কার্যদিবসে নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজায় ফুরিয়ে যাচ্ছে লাশ দাফন করার জায়গা

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী