হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রামের নীতিতে বড় পরিবর্তনের দাবি, বিচারের মুখোমুখি মেটা

আমার দেশ অনলাইন

শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের এজলাসে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, মেটার বিভিন্ন অ্যালগরিদম ও প্ল্যাটফর্ম ডিজাইন শিশু-কিশোরদের দীর্ঘ সময় অ্যাপে ধরে রাখার পাশাপাশি তাদের মধ্যে আসক্তি তৈরি করে। এ কারণে লাইক কাউন্ট বন্ধ, ইনফিনিট স্ক্রোল ও ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক নিষ্ক্রিয় করা এবং অবাস্তব ছবি তৈরির ফিল্টার সরিয়ে দেওয়ার মতো পরিবর্তনের দাবি করা হয়েছে।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ, ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়—এমন ফিচার বাতিল এবং শিশুদের অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের যাচাই বাধ্যতামূলক করারও দাবি রয়েছে।

মেটা অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা ও সহায়তায় মেটা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আদালতে তারা নিজেদের অবস্থান তুলে ধরবে।

এরই মধ্যে নিউ মেক্সিকোর একটি আদালত শিশুদের সুরক্ষা নিয়ে মামলায় মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমকে জনস্বার্থের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছে।

বিশেষজ্ঞদের মতে, ৩০ অঙ্গরাজ্যের যৌথ মামলায় মেটা পরাজিত হলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের নীতিমালা ও কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর প্রভাব দীর্ঘমেয়াদে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের ব্যবহার ও নিরাপত্তা নীতিতেও পড়তে পারে।

এসআর

ট্রাম্পের অভিশংসনের আহ্বান জানিয়ে শাস্তির মুখে মার্কিন সেনা

ঋণের চাপে বিষপানে ছেলের আত্মহত্যা, শোকে বাবার মৃত্যু

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫

ক্যারিয়ার পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করা উচিত

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু

রান্নার গ্যাসের সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি অটোরিকশা

তালেবান শাসন ও শরিয়া আইন পাঁচ বছরে আফগানিস্তানে কী পরিবর্তন এনেছে

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আবেদন আবারও নাকচ করল সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

যুক্তির আলোয় আলোকিত তারুণ্য