হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষাগ্রহণ

মাহদী হাসান

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সাধারণ মানুষ এবং শিক্ষিত মানুষ কখনো এক হতে পারে না । লোকসমাজে একটি কথা আছেÑমূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। কথাটা শুনতে যেমনই হোক, কিন্তু বাস্তবতার সঙ্গে এই কথার অনেকটাই মিল রয়েছে। একজন শিক্ষিত মানুষ সহজেই কোনো তর্কে জড়াবে না, সে সবসময় নিজের ইজ্জতের চিন্তা করবে এবং পরিস্থিতি বুঝে কথা বলবে। কিন্তু মূর্খ মানুষ আগাগোড়া না ভেবেই হুট করে একটা কথা বলে ফেলবে, যেটা কখনোই কাম্য নয়। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের প্রত্যেকেরই অত্যাবশ্যক। এই শিক্ষা যেন সবাই গ্রহণ করতে পারে এবং উপকৃত হতে পারে, এর জন্য বর্তমানে আমাদের দেশে এসেছে ই-লার্নিং প্রযুক্তি । যার মাধ্যমে আপনি খুব সহজে এবং নিরাপদে ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করতে পারবেন । এটার সবচেয়ে বড় সুবিধা হলো নানা সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কলে ক্লাস করার সুবিধা। ই-লার্নিং মূলত নানা সফটওয়্যারের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম, যেগুলো কাজে লাগিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি । এই ক্ষেত্রে শিক্ষকরা ক্লাস নেওয়ার স্লাইড তৈরির জন্য PowerPoint, ভিডিও এডিট করার জন্য Camtasia বা Adobe Premiere ব্যবহার করেন। এখানে পাঠ্যবইয়ের বদলে ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, পডকাস্ট এবং প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষা দিতে হয় । শিক্ষার্থীরা ইন্টারনেটের সাহায্যে যেকোনো স্থান থেকে সরাসরি (Live) ক্লাসে অংশ নিতে পারে অথবা আগে থেকে রেকর্ড করা ভিডিও দেখে শিখতে পারে । এখানে যদি কোনো ছাত্র লাইভ ক্লাস করতে না পারে, তাহলে তার জন্য পরে রেকর্ড ক্লাস প্রস্তুত করে রাখা হয় । শিক্ষক লেকচার ভিডিও করে প্ল্যাটফর্মে আপলোড করে রাখেন । আপনি আপনার সুবিধামতো সময়ে সেগুলো বারবার দেখে শিখতে পারেন। অফলাইনে এই সুযোগটা থাকে না। দেখা যায়, স্যার যখন ক্লাস করান, তখন নানা কারণে অনেক ছাত্র স্যারকে প্রশ্ন করতে ইতস্তত বোধ করে, লজ্জার কারণে বলতে পারে না; আর যখন স্যার ক্লাস থেকে চলে যান, তখন আফসোস করে। এই কারণে অনেক ছাত্র পড়া বুঝতে পারে না, যার ফলে পরে রেজাল্ট খারাপ হয়। কিন্তু ই-লার্নিংয়ের মাধ্যমে ক্লাস করতে যদিও ভিডিও কলে প্রশ্ন করতে লজ্জা বোধ করবে, কিন্তু পরে রেকর্ড ভিডিও দেখে সেটা খুব সহজেই বুঝে নিতে পারবে। অনেকেই দেখা যায় কোনো কারণে দূরে কোথাও ভ্রমণে যায়, যার ফলে ক্লাস মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু তার হাতে একটি স্মার্টফোন আর এমবি থাকে, তাহলে সে খুব সহজেই দূরে থেকেও তার ক্লাসে জয়েন হতে পারে। এতে করে তার ঘোরাঘুরিও হবে, পাশাপাশি লেখাপড়াও ঠিক থাকল। ই-লার্নিংয়ের অনেকগুলো সুবিধা রয়েছেÑ

১. সময়ের সাশ্রয় ও নমনীয়তা

শিক্ষার্থীরা তাদের পছন্দমতো সময়ে এবং নিজস্ব গতিতে (self-paced) পড়াশোনা করতে পারে। ফলে পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময়ের ওপর নির্ভর করতে হয় না।

২. ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করা : ইন্টারনেট সংযোগ থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নামকরা বিশ্ববিদ্যালয় বা মেন্টরদের কোর্সে অংশগ্রহণ করা সম্ভব। এতে দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষার সুযোগ পায়।

৩. খরচ সাশ্রয়ী : ই-লার্নিংয়ে যাতায়াত ভাড়া, থাকা-খাওয়া এবং কাগজের বইপত্রের খরচ অনেকাংশে কমে যায়। অনেক ক্ষেত্রে কোর্স ফি প্রচলিত শিক্ষার চেয়ে অনেক কম থাকে।

৪. ব্যক্তিগতকৃত শিক্ষা (Personalized Learning) : প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরন আলাদা। ই-লার্নিং প্ল্যাটফর্মগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিক্ষার্থীর দক্ষতা ও প্রয়োজন অনুযায়ী পাঠ্যসূচি সাজাতে পারে।

৫. সহজলভ্য রিসোর্স : পাঠ্যবিষয়গুলো ভিডিও, অডিও বা অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপিত হওয়ায় তা সহজে বোঝা যায়। এছাড়া শিক্ষার্থীরা চাইলে একই লেকচার বারবার দেখার সুযোগ পায়।

৬. পেশাজীবীদের জন্য সহায়ক যারা চাকরি করছেন বা ব্যস্ত থাকেন, তারা তাদের সুবিধামতো সময়ে নতুন দক্ষতা অর্জন বা উচ্চতর ডিগ্রি গ্রহণ করতে পারেন।

৭ .পরিবেশবান্ধব : ই-লার্নিংয়ে কাগজের ব্যবহার কম হয় এবং যাতায়াতের প্রয়োজন না থাকায় কার্বন নিঃসরণ কমে, যা পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে।

৮. প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করার ফলে শিক্ষার্থীরা আধুনিক বিভিন্ন সফটওয়্যার এবং ইন্টারনেটের ব্যবহারে দক্ষ হয়ে ওঠে, যা তাদের ক্যারিয়ারে সহায়তা করে। আরো নানা সুবিধা রয়েছে; যদি এর সঠিক ব্যবহার করা যায়, তাহলে আগামীতে শিক্ষা ক্ষেত্রে এক বিরাট বিপ্লব ঘটতে পারে।

কম্পিউটারে থার্মাল পেস্ট বদলানো কেন জরুরি

এআইয়ের অগ্রযাত্রায় বাড়ছে সাইবার অপরাধ

আধুনিক ক্ষেপণাস্ত্র কীভাবে কাজ করে

অনলাইন ক্লাসে প্রয়োজন যেসব অ্যাপস

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

ইন্টারনেটে ৩ দিন ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: প্রযুক্তির নতুন বিপ্লব ও মানব জীবনে প্রভাব

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ দিক ও ঝুঁকি বিশ্লেষণ

আসছে ২০০ এমপি ওআইএস ক্যামেরা ফোন

বায়োটেকনোলজি এগিয়ে যাওয়ার যন্ত্র