হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

স্টাফ রিপোর্টার

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর ৮২তম অধিবেশনে বাংলাদেশ শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এবারের অধিবেশন `কাউকে পেছনে না রেখে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকল বয়সের জন্য একটি সমাজ গড়ে তোলা’ এই প্রতিপাদ্যে ২১-২৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। মন্ত্রী তার বক্তব্যে, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির দিকগুলো তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। একইসঙ্গে তরুণ ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কিশোরদের জন্য চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এআই যখন ব্যাংক ডাকাত

কোটি বছর আগের সংকেত শনাক্ত

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

পেট্রোলের চেয়ে ডিজেল গাড়ির দাম বেশি কেন?

ছবি ও ভিডিওতে এআই মডেলের প্রভাব, যেভাবে ঝুঁকিতে পড়তে পারে তরুণদের মনস্তত্ত্ব

নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত

কেন লেজার দিয়ে কৃত্রিম তারা বানাচ্ছেন জ্যোতির্বিদরা

এআই কি চিকিৎসকের বিকল্প

সূর্য থেকে দূরে থেকেও পৃথিবী উত্তপ্ত কেন