হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ফ্রিতে ১ জিবি ইন্টারনেট, পাবেন যেভাবে

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহকদের আগামী ১৮ জুলাই (শুক্রবার) বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেয়ার জন্য মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষ্যে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেয়া হয়েছে।

গত ৯ জুলাই মোবাইল ফোন অপারেটরদের এ নির্দেশনা দেয়া হয়। আগামী ১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ১৮ জুলাই স্মরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট বিনামূল্যে দিতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক ৫ দিন মেয়াদি এক জিবি ডাটা পাচ্ছেন। ফ্রি ডাটা পেতে গ্রাহকদের ডায়াল করুতে হবে- গ্রামীণফোন *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

বিদ্যুৎ ছাড়াই কীভাবে কাজ করে বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তায় বড় ধাক্কা

ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা

ঘরে বসে আয়ের প্রলোভন

চাঁদে স্থায়ী মানব বসতির প্রস্তুতি নাসার, যোগাযোগের টাওয়ার নির্মাণের উদ্যোগ