হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

হোয়াটস অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো যাবে

আমার দেশ অনলাইন

ব্যস্ততার মাঝে ভুলে গেছেন প্রিয়জনরে জন্মদিন। মাঝেমধ্যে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় । হঠাৎ করেই মনে পড়ল বার্তা পাঠানো হয়নি। এমন পরিস্থিতির সমাধান এনেছে হোয়াটস অ্যাপ। আগে থেকে লেখা বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে আপনার প্রিয়জনের কাছে।

ফলে জন্মদিনের শুভেচ্ছাসহ গুরুত্বপূর্ণ সব বার্তা সঠিক সময়ে প্রাপকের কাছে পৌঁছানো যাবে। প্রাপকের কাছে পৌঁছানোর আগপর্যন্ত যেকোনো সময় বার্তা সম্পাদনা বা মুছেও ফেলা যাবে। ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যেতে পারে। দিনক্ষণ নির্ধারণ করে আগে থেকে লিখে রাখা ম্যাসেজ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে শিডিউল কলস সুবিধার মাধ্যমে এক বা একাধিক ব্যক্তিকে কল করার আগাম তারিখ, সময় ও বিষয় জানিয়ে দেওয়া যায়। নির্দিষ্ট ব্যক্তিরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই শিডিউল কলসের বার্তা দেখতে পান। ফলে তারা নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কথা বলতে পারেন।

ধারণা করা হচ্ছে, শিগগিরই নির্বাচিত আইফোন ব্যবহারকারী ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করা হবে: প্রযুক্তিমন্ত্রী

ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস

মহাকাশে ঝড় : ১০০ কোটি টনের প্লাজমা মেঘ

প্রযুক্তির অগ্রযাত্রা

প্রযুক্তিনির্ভর ফিফা বিশ্বকাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী প্রযুক্তির বিকল্প নেই: আইসিটি মন্ত্রী

ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

এআইনির্ভর লেখালেখি কি সৃজনশীলতার ক্ষতি করছে

মুসলিম গণিতবিদের নাম থেকে যেভাবে এলো ‘অ্যালগরিদম’

প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব