হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডএবল ফোন আনছে স্যামসাং

আমার দেশ অনলাইন

ফোল্ডএবল স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন ধরনের ডিসপ্লে নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর সাফল্যের পর এবার ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে তুলনামূলক চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডএবল ফোন তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বাণিজ্যিক সাফল্য স্যামসাংয়ের ভবিষ্যৎ ফোল্ডএবল পণ্যের পরিকল্পনায় পরিবর্তন আনছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের তথ্য অনুযায়ী, নতুন ডিভাইসটিতে প্রচলিত ফোল্ড সিরিজের তুলনায় ভিন্ন ডিসপ্লে অনুপাত ব্যবহার করা হতে পারে।

বদলে যেতে পারে ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও

সম্ভাব্য নতুন ফোল্ডএবলটি ২০২৭ সালে বাজারে আসতে পারে। এতে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ৪:৩ অ্যাসপেক্ট রেশিওর পরিবর্তে ভিডিও কনটেন্টের জন্য আরও উপযোগী অনুপাত ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ডিসপ্লের অনুপাত ১৬:৯ অথবা ১৬:১০-এর কাছাকাছি হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি স্যামসাং।

বর্তমান ৪:৩ অনুপাতের ডিসপ্লেতে আধুনিক ওয়াইডস্ক্রিন ভিডিও দেখার সময় স্ক্রিনের ওপর ও নিচে তুলনামূলক বড় কালো অংশ দেখা যায়। নতুন ডিসপ্লে নকশার মাধ্যমে এই ‘লেটারবক্সিং’ সমস্যা কমিয়ে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও আরামদায়ক করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৭ সালে পাঁচ ফোল্ডএবলের পরিকল্পনা

ইটি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে মোট পাঁচটি ফোল্ডএবল ডিভাইস বাজারে আনার পরিকল্পনা থাকতে পারে স্যামসাংয়ের। সম্ভাব্য তালিকায় রয়েছে গ্যালাক্সি জেড ফোল্ড ৮, ফোল্ড ৮ আল্ট্রা, গ্যালাক্সি জেড ফ্লিপ ৮-এর পরবর্তী সংস্করণ এবং নতুন প্রজন্মের গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড।

এর আগে ট্রাইফোল্ড ডিভাইসের উচ্চমূল্য ও বৈশ্বিক র‍্যাম সংকটের কারণে এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করার খবর এসেছিল। ফলে নতুন সংস্করণটি বাজারে কীভাবে আত্মপ্রকাশ করে, সেদিকেও নজর থাকবে প্রযুক্তিপ্রেমীদের।

২০২৭ সালের জুলাইয়ে আসতে পারে ঘোষণা

নতুন ফোল্ডএবল ডিভাইসগুলোর আনুষ্ঠানিক ঘোষণা ২০২৭ সালের স্যামসাং আনপ্যাকড ইভেন্টে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পণ্য উন্মোচনের সময়সূচি বিবেচনায় জুলাই মাসে এ আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ফোল্ডএবল বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে প্রস্তুতি নিচ্ছে অ্যাপলও। বিভিন্ন প্রযুক্তি-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৬ সালের শেষ দিকে আইফোনের নতুন সিরিজের সঙ্গে অ্যাপলের প্রথম ফোল্ডএবল আইফোন উন্মোচিত হতে পারে। ফলে স্যামসাংয়ের নতুন ডিসপ্লে পরিকল্পনা এবং অ্যাপলের সম্ভাব্য ফোল্ডএবল বাজারে প্রবেশ—দুই মিলিয়ে আগামী কয়েক বছরে এই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

এসআর

অতিবর্ষণে বাঁশখালীর ৫৮ সড়ক ক্ষতবিক্ষত, দুর্ভোগ

কুলাউড়ার ৩০ গ্রামের বাসিন্দাদের ভরসা সাঁকো

ইরানের ওপর নিষেধাজ্ঞার ফল কী হয়, তা দেখছি: ট্রাম্প

ভালুকায় বেকার হওয়ার পথে শত শত শ্রমিক

মার্কিন অর্থনৈতিক চাপে ইরান নতি স্বীকার করবে না: বিশ্লেষক

আদিতমারীতে সন্ত্রাসী হামলায় আহত কলেজশিক্ষকের মৃত্যু

রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

গাজায় পুলিশ হত্যায় ইসরাইলকে সতর্ক করল জাতিসংঘ

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে শিল্পকারখানা