হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

চাঁদ কীভাবে ছোট হয়ে যাচ্ছে

আমার দেশ অনলাইন

ভাবতে অবাক লাগলেও এমনটাই কিন্তু বলছেন বিজ্ঞানীরা। চাঁদের বুকে ১ হাজারের বেশি নতুন ফাটল দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা, যা এত দিন অজানা ছিল। তাদের মতে, এটি প্রমাণ করে যে চাঁদ ক্রমাগত সংকুচিত হচ্ছে। এর ফলে ধীরে ধীরে চাঁদের আকারও পরিবর্তন হয়ে যাচ্ছে। নতুন এক গবেষণা ফলাফলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের সেন্টার ফর আর্থ অ্যান্ড প্ল্যানেটারি স্টাডিজের বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন।

বিজ্ঞানী কোল নাইপাভার বলেন, ‘চন্দ্রবিজ্ঞান ও অন্বেষণের জন্য আমরা এখন অত্যন্ত রোমাঞ্চকর এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আসন্ন আর্টেমিস মিশনের মতো কর্মসূচি চাঁদ সম্পর্কে প্রচুর নতুন তথ্য দেবে। চাঁদের টেকটোনিক কাঠামো ও ভূমিকম্পের কার্যকলাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা বর্তমান ও ভবিষ্যতের মিশনগুলোর সুরক্ষা এবং বৈজ্ঞানিক সাফল্য নিশ্চিত করতে সরাসরি সহায়তা করবে।’ যেসব নভোচারী চাঁদে অনুসন্ধান চালাবেন তারা বিধ্বংসী চন্দ্রকম্প বা ভূমিকম্পের ঝুঁকিতে পড়তে পারেন।

এর আগেও বিজ্ঞানীরা বলছেন, চাঁদ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। ২০১০ সাল থেকেই গবেষণায় দেখা গেছে চাঁদের অভ্যন্তরীণ অংশ ক্রমান্বয়ে শীতল হচ্ছে, যার প্রভাবে এর উপরিভাগ সংকুচিত হয়ে আসছে। এই সংকোচনের ফলে চাঁদের উচ্চভূমি অঞ্চলে এক বিশেষ ধরনের ভূমিরূপ তৈরি হয়। একে লোবেট স্কার্পস বলে। যখন চাঁদের ভূত্বক সংকুচিত হয়, তখন সৃষ্ট প্রচণ্ড চাপে ভূত্বকের এক অংশ অন্য অংশের ওপর উঠে যায়। এর ফলে সেখানে একটি পাহাড়ের মতো শৈলশিরার সৃষ্টি হয়। নতুন গবেষণায় বিজ্ঞানীরা চাঁদের লুনার মারিয়া নামক বিশাল অন্ধকার সমতল অঞ্চলে অদ্ভুত সব ফাটল লক্ষ করেছেন।

এবারই প্রথম বিজ্ঞানীরা চাঁদের সমতল মারিয়া অঞ্চলে একই ধরনের বৈশিষ্ট্যের ব্যাপক উপস্থিতি নথিবদ্ধ করেছেন। এটি আমাদের চাঁদের অভ্যন্তরীণ গঠন, তাপীয় ও ভূমিকম্পের ইতিহাস এবং ভবিষ্যতে চন্দ্রকম্পের সম্ভাবনা সম্পর্কে একটি বৈশ্বিক ধারণা পেতে সাহায্য করবে।

নাইপাভার আরও জানান, এই গবেষণায় ১ হাজার ১১৪টি নতুন স্মল মেয়ার রিজ ফাটল খুঁজে পাওয়া গেছে। চাঁদে পাওয়া এই ধরনের ফাটলের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৩৪। গড়ে এই ফাটলগুলো ১২৪ মিলিয়ন বা ১২ কোটি ৪০ লাখ বছরের পুরোনো।

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক