হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

বিভাগীয় শহরে ফাইভজি সেবা চালু করলো গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার

সব বিভাগীয় শহরে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার এই ঘোষণাটি দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান।

এ বিষয়ে ইয়াসির আজমান বলেন, ফাইভজি প্রযুক্তির মাধ্যমে দ্রুততর ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্কের সূচনা করছি আমরা; যা উদ্ভাবন, উদ্যোক্তা গড়ে তোলা এবং স্মার্ট সেবার মাধ্যমে খুলে দেবে সম্ভাবনার দুয়ার- গড়ে তুলবে দেশের ভবিষ্যত। আমাদের মিশন হচ্ছে, দেশের মানুষকে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে যুক্ত করা, অগ্রগতি ও উৎপাদনশীলতা নিশ্চিত করা এবং দেশজুড়ে অপার সম্ভাবনার দুয়ার খুলে দেয়া। তিনি ফাইভজি প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার ও বিটিআরসিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

দেয়াল যখন টিভিপর্দা

পুঁজিবাজারে নতুন ট্রেডিং প্রযুক্তি

বাসভাড়া-চায়ের বিল বাংলা কিউআরে

এজেন্টিক এআই ‘এলা ক্ল’

মানুষের চিন্তাশক্তি বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

হত্যার পরিকল্পনা জানা সত্ত্বেও পুলিশের কাছে তথ্য গোপন করছে এআই

সাইবার ঝুঁকিতে দেশের ১৫ খাত, সতর্কতার তাগিদ

রকেট ছুটতেই আকাশে দেখা গেল ‘জেলিফিশ মেঘ’

এআই চ্যাটবটের জন্য উইল করছেন অনেকে

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা