হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

স্টারলিংকের রিসেলার হলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

শীর্ষস্থানীয় প্রিমিয়াম টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার নিযুক্ত হয়েছে। এর ফলে স্টারলিংকের যুগান্তকারী স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন সরাসরি তাদের সব আউটলেট ও অফিশিয়াল ওয়েবসাইট থেকে গ্রাহকরা কিনতে পারবেন।

স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা প্রত্যন্ত ও অনুন্নত এলাকায়ও দ্রুত গতির এবং কম বিলম্বের সংযোগ সরবরাহ করে। এই অংশীদারির মাধ্যমে গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশি গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে গেল। গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্টারলিংকের যেসব কিট পাওয়া যাবে—

স্টারলিংক মিনি কিট : যারা নিয়মিত ভ্রমণ করেন এবং মোবাইল ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি পোর্টেবল সমাধান। দাম ২৬ হাজার ৫০০ টাকা।

স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট : বাড়ি এবং এসএমই ব্যবসার জন্য সহজ সমাধান। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।

স্টারলিংক ফ্ল্যাট হাই-পারফরম্যান্স কিট : যাদের উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ও মোবিলিটি প্রয়োজন তাদের জন্য। দাম ১ লাখ ৮৫ হাজার টাকা।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা