হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

বিশ্বজুড়ে আড়াই ঘণ্টা অচল ছিল স্টারলিংক ইন্টারনেট

আতিকুর রহমান নগরী

স্পেসএক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক বৃহস্পতিবার বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের মুখে পড়ে। এতে ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের অন্তত ৬০ লাখ ব্যবহারকারী হঠাৎ করে ইন্টারনেট সংযোগ হারান এবং প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাটটি শুরু হয় বলে জানিয়েছে ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর। ওই সময় ওয়েবসাইটটিতে ৬১ হাজারের বেশি ব্যবহারকারী বিভ্রাটের রিপোর্ট জমা দেন।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, ‘বিভ্রাটটি প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয় এবং এর মূল কারণ ছিল স্টারলিংকের অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি।’ তিনি আরো বলেন, ‘এই সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। তবে আমাদের লক্ষ্য সবসময় নির্ভরযোগ্য ও স্থিতিশীল নেটওয়ার্ক সরবরাহ করা।’

স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন, ‘এই বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। স্পেসএক্স সমস্যাটির মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান করবে।’

বিশ্লেষকরা এই ঘটনাকে স্টারলিংকের ইতিহাসে নজিরবিহীন বলছেন। তাদের মতে, বিভ্রাটের পেছনে সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ আপডেট অথবা সম্ভাব্য সাইবার হামলার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে স্পেসএক্স পৃথিবীর কক্ষপথে ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে। বর্তমানে এই সেবা গ্রামাঞ্চল, সামরিক বাহিনী, পরিবহন খাত ও দুর্বল নেটওয়ার্কসম্পন্ন এলাকায় ব্যাপক চাহিদার মুখে রয়েছে। চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি তাদের নেটওয়ার্ক উন্নয়নের কাজ জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা