হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

রোববার ঢাকাসহ সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

শনিবার রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আগামীকাল রোববার সকাল ১০টা, রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এমবিসিবির ভারপ্রাপ্ত সভাপতি শনিবার রাতে শামীম মোল্লা আমার দেশকে জানান, 'আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নতুন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার করতে হবে। দেশে ১১ জন ব্যবসায়ীর মোবাইলের ব্যবসা সিন্ডিকেট গড়ে তুলেছে। এর সঙ্গে রাঘববোয়ালরা জড়িত।

তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ীরা রোববার সকল দোকান বন্ধ রাখবো। সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি দেয়নি ভারত

গ্রামের বাড়ি হতে পারে আয়ের নতুন উৎস

বাজার সিন্ডিকেট ভাঙতে হলে কেন দরকার ডিজিটাল নজরদারি

শিক্ষক সংকটে সরকারি কলেজ

সুপারিশগুলো কি আলোর মুখ দেখবে

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা

ফতুল্লায় গ্যাস সংকটে কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে থাকছে লিভারপুলের ম্যাচ