হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর সাথে সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের কথা উল্লেখ করেন এবং চমৎকার এ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্লাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃংখলার মধ্যে আনা জরুরি। তবে তা একক কোনো দেশের পক্ষে সম্ভব না, এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তুরস্কের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুদেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর বুরহানউত্তীন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল