হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ডায়াবেটিসের প্রাথমিক ঝুঁকি শনাক্ত করবে হুয়াওয়ে ওয়াচ

আমার দেশ অনলাইন

স্মার্টওয়াচ প্রযুক্তিতে নতুন এক মাত্রা যোগ করল হুয়াওয়ে। দুবাইয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে হুয়াওয়ের নতুন সংস্করণ ‘ওয়াচ জিটি ৬ প্রো’। এটি কেবল হাঁটার গতি বা হৃদস্পন্দন মেপেই থেমে থাকবে না; বরং দাবি করা হচ্ছে, ঘড়িটি রক্তে শর্করার ঝুঁকি আগেভাগেই শনাক্ত করতে সক্ষম। খবর গিজচায়না।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্য প্রযুক্তির বাজারে নন-ইনভেসিভ বা সুঁইবিহীন গ্লুকোজ মনিটরিং নিয়ে বাস্তব প্রয়োগ ছিল নগণ্য। কিন্তু হুয়াওয়ের ঘড়িটি ব্যবহারকারীর শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক বিশ্লেষণ করে ডায়াবেটিসের প্রাথমিক ঝুঁকি শনাক্ত করতে পারে বলে প্রমাণ পাওয়া গেছে।

চামড়া ছিদ্র না করে বা কোনো সূক্ষ্ম সুই ব্যবহার না করে ঘড়িটি রক্তে শর্করার খোঁজ পায়। হুয়াওয়ে এখানে ব্যবহার করেছে তাদের উন্নত ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) প্রযুক্তি। এটি ‘লাইট-বেজড’ সেন্সর, যা দিয়ে সাধারণত হৃদস্পন্দন বা রক্তে অক্সিজেনের মাত্রা মাপা হয়। তবে হুয়াওয়ের নতুন উদ্ভাবনের আসল চমক হার্ডওয়্যারে নয়, বরং এর শক্তিশালী সফটওয়্যার বা অ্যালগরিদমে।

ঘড়িটি ব্যবহারকারীর শরীরে পিপিজি সিগন্যালের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করে টানা ৩-১৪ দিন। এটি তাৎক্ষণিক কোনো রিডিং দেয়ার বদলে দীর্ঘ কয়েক দিনের ডেটা বিশ্লেষণ করে। ফলে শরীরে ডায়াবেটিসের কোনো লক্ষণ বা ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, তার একটি আগাম পূর্বাভাস দিতে সক্ষম হয়।

সুনির্দিষ্ট মাত্রায় রক্তে শর্করার জানাবে না ঘড়িটি। বরং ঘড়িটি রক্তপ্রবাহের তরঙ্গ বা ‘ওয়েভফর্ম’ বিশ্লেষণ করে মেটাবলিক বা বিপাকীয় সমস্যার ধরন খোঁজ করবে। বিশ্লেষণ শেষে ঘড়িটি ব্যবহারকারীকে তিনটি স্তরে ফলাফল দেখাবে। এক. স্বল্প ঝুঁকি, দুই. মাঝারি ঝুঁকি, তিন. উচ্চ ঝুঁকি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৪৩ শতাংশ মানুষই জানেন না যে তাদের শরীরে রোগটি আছে। ‘আনডায়াগনোজড’ রোগীদের জন্য হুয়াওয়ের এ সতর্কবার্তা জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে।

দুবাই হেলথ ফ্যাসিলিটিজের অধীনে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর এসব পরীক্ষা চালানো হয়েছে। এ গবেষণার তদারকি করছেন দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ ইউনিভার্সিটির অ্যান্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. মারিয়াম আল সাইদ ।

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতেও ৪০ কিলোমিটার যানজট, কারণ কী

সিংগাইরে মদপানের পর মারামারি, হাসপাতালে যুবক নিহত

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের