হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

পানি থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার জেল

আতিকুর রহমান নগরী

চারদিকে প্লাস্টিক পণ্যের ছড়াছড়ি। এসব প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো পানি ও খাবারে মিশে মানবস্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। অন্ত্রের প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতাসহ শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে মাইক্রোপ্লাস্টিক। তাই পুরো বিশ্ব এখন এ ব্যাপারে উদ্বিগ্ন।

জার্মানির একটি অলাভজনক স্টার্ট-আপ পানীয় জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণের জন্য একটি জেল তৈরি করেছে। এটি পানি শোধনাগারগুলিতে প্রয়োগ করা হচ্ছে। পরিবেশবান্ধব এই জেল কার্বন এবং সিলিকা দিয়ে তৈরি৷ জেলটি মাইক্রোপ্লাস্টিককে জমাটবদ্ধ করে, যা তাদের দৃশ্যমান করে তোলে।

জেলটি উদ্ভাবন করেছে জার্মানির ভাসা ৩.০ কোম্পানি৷ এর প্রতিষ্ঠাতা কাটরিন শুয়েন বলেন, আমাদের হাইব্রিড সিলিকা জেল একটি জাদুর আঠার মতো, যা মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একত্রিত করে। তারপর সেগুলো পৃষ্ঠে ভেসে ওঠে, যেখান থেকে আমরা তাদের সহজেই সরিয়ে ফেলতে পারি। এটা অনেক ছোট কণাকে মাত্র কয়েকটি গুচ্ছে পরিণত করে।

শিল্প কারখানা থেকে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। কিছু অংশ আসে মানুষের ঘর-বাড়ি থেকে৷ গবেষণা দল দক্ষিণ-পশ্চিম জার্মানির একটি বর্জ্য পানি শোধনাগারে নিয়মিত তথ্য সংগ্রহ করে৷ বিশুদ্ধ পানিকে স্রোতধারার সঙ্গে মিশ্রিত করার পর আবারও পরীক্ষা করা হয়।

কাটরিন জানান, দুই বছরের গবেষণার পর আমরা পানি থেকে ৮৫-৯০ শতাংশ মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে সক্ষম হয়েছি৷ এই ধরণের ফলাফল সত্যিই সন্তোষজনক।

বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে পানির নমুনায় ফ্লুরোসেন্ট মার্কার যুক্ত করেন। এগুলো তখনই সক্রিয় হয় যখন একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো নমুনার উপর ফেলা হয়। এভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিত কতটা, তা জানা যায়। নমুনাটি যত বেশি জ্বলে, তাতে তত বেশি মাইক্রোপ্লাস্টিক আছে বলে ধরে নেওয়া হয়।

নিজের উদ্ভাবন অন্যদের কাছে ছড়িয়ে দিতে কাটরিন বছর কয়েক আগে একটি অলাভজনক স্টার্ট-আপ প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে তিনি পানি শোধনাগারসহ বিভিন্ন কোম্পানিকে পরামর্শ দেন।

কাটরিন বলেন, কোম্পানিগুলো যন্ত্রপাতি কিনে নিজেরাই প্ল্যান্ট তৈরি করতে পারে৷ কারণ, প্রক্রিয়াটা খুবই সহজ, প্রযুক্তিটিও জটিল নয়- একটা সাধারণ চুল্লি যার ভেতরে স্টারার থাকে, আর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা৷ প্রক্রিয়া শুরুর জন্য এসবই যথেষ্ট।

পানি শোধনাগারসহ বিভিন্ন কোম্পানি, যার মধ্যে কিছু বিদেশি কোম্পানিও আছে, সিস্টেমটি ব্যবহারের জন্য কাটরিনের সঙ্গে যোগাযোগ করছে।

মাইক্রোপ্লাস্টিক অপসারণ করার পর তা পরিষ্কার করে আবার ব্যবহার করা যেতে পারে৷ একটি চক্রাকার অর্থনীতি, যা কোম্পানিগুলোর কাছে সিস্টেমটি আরও আকর্ষণীয় করে তোলে।

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার