হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

আধুনিক ডেটা সেন্টার নির্মাণ করবে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ডেটা সেন্টারকে নতুন মডেলে সাজাতে চায় প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে (এআই) কাজে লাগিয়ে মাইক্রোসফট তাদের ডেটা সেন্টারকে আরও আধুনিক রূপে সাজাতে চায়। আর সে জন্যই তারা চলতি বছরে বিগ বাজেট খরচ করার ঘোষণা দিয়েছে এই মাধ্যমে। প্রতিষ্ঠানটি তাদের ২০২৫ অর্থবছরে ডেটা সেন্টার তৈরির জন্য ৮০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।

অর্থাৎ তারা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে নতুন প্রযুক্তিসমৃদ্ধ এই ডেটা সেন্টারে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর এআই প্রযুক্তিতে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। কারণ, বিভিন্ন খাতের কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে চাচ্ছে।

নতুন প্রযুক্তি এআইকে আরও সমৃদ্ধিশীল ও করে গড়ে তুলতে প্রয়োজন বেশি বেশি কম্পিউটিং শক্তির। এর কারণ হলো, এআই মডেলগুলো কাজ করাতে অনেক বড় তথ্য প্রক্রিয়া করতে হয়। সে জন্য বিশেষ ধরনের ডেটা সেন্টারের প্রয়োজন, যেখানে হাজার হাজার চিপ একত্রে কাজ করতে পারে। এই চিপগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী গ্রুপ তৈরি করতে সক্ষম হয়, যা এআই প্রযুক্তিকে দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সাহায্য করে। আর সে জন্যই নতুন বছরের শুরুতেই মাইক্রোসফট ডেটা সেন্টারকে আরও উন্নত করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

দেয়াল যখন টিভিপর্দা

পুঁজিবাজারে নতুন ট্রেডিং প্রযুক্তি

বাসভাড়া-চায়ের বিল বাংলা কিউআরে

এজেন্টিক এআই ‘এলা ক্ল’

মানুষের চিন্তাশক্তি বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

হত্যার পরিকল্পনা জানা সত্ত্বেও পুলিশের কাছে তথ্য গোপন করছে এআই

সাইবার ঝুঁকিতে দেশের ১৫ খাত, সতর্কতার তাগিদ

রকেট ছুটতেই আকাশে দেখা গেল ‘জেলিফিশ মেঘ’

এআই চ্যাটবটের জন্য উইল করছেন অনেকে

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা