হোম > ফিচার > আমার জীবন

সাজগোজ-এর পথচলা

বিউটি ব্লগ

আমার জীবন ডেস্ক

বাংলাদেশে একসময় অনেক নারীর জন্য বিউটি প্রোডাক্ট কেনা ছিল বেশ অনিশ্চয়তার বিষয়। নিজের ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশনের শেড খুঁজে পাওয়া কিংবা কোনো প্রোডাক্ট আসল কি না, তা জানতে অনেককেই নির্ভর করতে হতো বন্ধু, পরিবারের সদস্য বা দোকানদারের পরামর্শের ওপর। আবার অনেক সময় নিজের ধারণার ওপর ভিত্তি করেই প্রোডাক্ট কিনতে হতো। বাজারে বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেগুলো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ ছিল না। অথচ কাস্টমারদের প্রয়োজন ছিল এমন একটি জায়গা, যেখানে শুধু প্রোডাক্ট কেনাই নয়, বরং প্রোডাক্ট সম্পর্কে জানা, প্রশ্ন করা এবং নিশ্চিন্তে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকবে।

আর ঠিক এমন সময়েই ২০১৩ সালে যাত্রা শুরু করে ‘সাজগোজ’। শুরুতে এটি কোনো অনলাইন বিউটি শপ ছিল না। এর প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ একটি সহজ ভাবনা নিয়ে কাজ শুরু করেন। তারা এমন একটি বিউটি ব্লগ তৈরি করেন, যেখানে ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন প্রোডাক্টের রিভিউসহ স্কিন কেয়ারের নানা প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হতো। শুরু থেকেই সাজগোজের লক্ষ্য ছিল শুধু প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ তৈরি করা নয়, বরং মানুষকে নিজের প্রয়োজন সম্পর্কে বুঝতে সাহায্য করা। ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া থেকে শুরু করে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে, এমন নানা বিষয়ে তথ্য দিয়ে ধীরে ধীরে স্কিন কেয়ারে আগ্রহীদের কাছে পরিচিত হয়ে ওঠে সাজগোজ। একপর্যায়ে এর প্রতিষ্ঠাতারা বুঝতে পারেন, শুধু তথ্য দেওয়াই যথেষ্ট নয়, কাস্টমারদের কাছে আসল প্রোডাক্ট সহজে পৌঁছে দেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই ভাবনা থেকেই ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো সাজগোজের অফলাইন শপ চালু হয়। এর মাধ্যমে কাস্টমাররা অনলাইনে প্রোডাক্ট সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি সেগুলো দেখার, বিউটি কনসালট্যান্টদের সঙ্গে আলোচনা করার এবং নিজের প্রয়োজন অনুযায়ী পছন্দের প্রোডাক্ট বেছে নেওয়ার সুযোগ পান। তবে অফলাইন শপ চালুর পরও দেশের সব মানুষের কাছে পৌঁছানো তখনো একটি বড় চ্যালেঞ্জ ছিল; কারণ সে সময় বাংলাদেশে অনলাইন কেনাকাটার ইকোসিস্টেম ও লজিস্টিকস সাপোর্ট পুরোপুরি গড়ে ওঠেনি। বিশেষ করে ঢাকার বাইরের মানুষের জন্য অনেক বিউটি প্রোডাক্ট সহজে পাওয়ার সুযোগ ছিল সীমিত।

এই সীমাবদ্ধতা কাটিয়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ২০১৮ সালের অক্টোবরে সাজগোজ তাদের প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com চালু করে। যার শুরু হয়েছিল শুধু স্কিন কেয়ারের বিভিন্ন তথ্য জানানো দিয়ে, সেটিই ধীরে ধীরে হয়ে ওঠে প্রোডাক্ট কেনাকাটার একটি মাধ্যম। এর ফলে কাস্টমাররা ঘরে বসেই বিভিন্ন প্রোডাক্ট দেখতে, সেগুলোর উপকারিতা সম্পর্কে জানতে এবং একই সঙ্গে অর্ডারও করতে পারেন। এভাবেই বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা এক জায়গায় পূরণের সুযোগ তৈরি হয়—একটি হলো প্রোডাক্ট সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া এবং অন্যটি আসল প্রোডাক্ট কেনার সুযোগ।

বর্তমানে সাজগোজে ১ হাজার ২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি প্রোডাক্ট রয়েছে। ফলে কাস্টমাররা এখন নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেছে নিতে পারছেন। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে সাজগোজের আটটি অফলাইন শপও রয়েছে।

এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে এই পথচলার গল্প শুধু একটি অনলাইন প্ল্যাটফর্মের বেড়ে ওঠার নয়, বরং সেসব মানুষেরও, যারা সময়ের সঙ্গে নিজেদের স্কিন কেয়ারের অভ্যাস ও পছন্দকে নতুনভাবে গড়ে তুলেছেন।

সাজগোজের বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই এই আট বছরের পথচলার প্রকৃত হিরো হলেন সাজগোজের কাস্টমাররাই, যাদের প্রত্যেকেই এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

হেমন্ত ও শীতে পিঠাপুলির উৎসব

রঙিন মাছের বর্ণিল জগতে মুগ্ধ দর্শনার্থীরা

শীতে সুস্থ ত্বকের সতেজতা

জাফলং থেকে রাতারগুল

বারান্দা হোক হেমন্তের নান্দনিক বিলাস

ইংল্যান্ডের স্বপ্নের শহর ল্যান্ডুডনো

বাথরুমও হতে পারে বৈচিত্র্যময়

শীতের আগে ত্বকের যত্ন

ঘুরে এলাম মাঝিপাড়া

বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র