হোম > ফিচার > আমার জীবন

তালের পিঠায় রসনাবিলাস

সুষমা আক্তার

পাকা তালের মৌসুম চলছে। আর তালের পিঠা খাওয়া হবে না তা কি হয়? পাকা তাল দিয়ে তৈরি পিঠা মজার এবং সবারই খুব প্রিয়। তালের রসের সুন্দর ঘ্রাণ ও উপকারিতার জন্য বাঙ্গালিদের খাবারের তালিকায় এটি খুবই পছন্দনীয়। তবে কর্মব্যস্ততার কারণে শহরবাসী নিজের হাতে বানানো পিঠার স্বাদ ভুলতে বসেছে। অনেকেই কিনে খেয়ে থাকেন।

তবে নিজের হাতে তৈরি করে পিঠা খাওয়ার স্বাদই আলাদা। চাইলেই শত ব্যস্ততার মধ্যেই তৈরি করে নিতে পারেন তালের পিঠা। এবারের খাবারের অয়োজন সাজানো হয়েছে তালের রস দিয়ে তৈরি কয়েক রকমের সুস্বাদু পিঠা দিয়ে।

কলাপাতায় তালের পিঠা

উপাদান : চালের গুঁড়া ২ কাপ, তাল গোলা ২ কাপ, কোরানো নারকেল ২ কাপ, চিনি ১ কাপ ও কলাপাতা ১০-১২ টুকরা।

প্রস্তুত প্রণালি : প্রথমে তালের রস বের করে নিতে হবে। তারপর কলাপাতা ধুয়ে টুকরা করে কেটে নিতে হবে। এবার তালের গোলা চিনি, কোরানো নারকেল ও চালের গুঁড়া একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা মাঝারি ধরনের ঘন হবে। এখন একটা কলাপাতায় তালের মিশ্রণ দিয়ে ভাঁজ করে নিতে হবে। একটা প্যানে তেল বা ঘি ব্রাশ করে পিঠাগুলো একটা একটা দিয়ে দুপাশে ভেজে নিতে হবে।

pati

তালের ক্ষীর পাটিসাপটা

উপকরণ : ময়দা বা চালের গুঁড়া দুই কাপ, সুজি এক কাপ, তালের রস পরিমাণমতো, চিনি আধা কাপ, কোরানো নারকেল এক কাপ।

পুর তৈরির জন্য : ক্ষীর ২০০ গ্রাম, কোরানো নারকেল পরিমাণমতো ও চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে তালের রস ভালো করে ছেঁকে নিই। তারপর ফুটিয়ে নিতে হবে। এবার ময়দা, সুজি ও তালের রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। এর সঙ্গে চিনি আর নারকেলও মিশিয়ে দিতে হবে। মিশ্রণটি ঘণ্টাখানেকের জন্য ঢেকে রেখে দিতে হবে।

এরপর ক্ষীর ও নারকেল মিশিয়ে পাটিসাপটার পুর তৈরি করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে নিই। ময়দার মিশ্রণ প্যানে ঢেলে চারদিকে ছড়িয়ে পাতলা করে নিই। এবার পাটিসাপটার মধ্যে পুর দিয়ে ভাঁজ করে নেই। তৈরি হয়ে গেল মজাদার তালের পাটিসাপটা।

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

মাদারগঞ্জে মিটার নেই, সংযোগও নেই—তবু এলো বিদ্যুৎ বিল!

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির