হোম > সাহিত্য সাময়িকী > বইপত্র

কোরআনের আলোকবর্তিকা: শুধু অর্থ নয়, মর্মবাণীর সন্ধান

মাহবুবুর রহমান

এম আবদুল হাই সংকলিত ‘কোরআনের মর্মবাণী’ গ্রন্থটি আগ্রহ নিয়ে পড়লাম। কোরআনের অনুবাদগ্রন্থ আগেও পড়েছি, কিন্তু এই গ্রন্থটি পড়ে বুঝলাম, এটি প্রচলিত তরজমা গ্রন্থ নয়, তবে কোরআনের তরজমা গ্রন্থেরই একটি ভিন্ন সংস্করণ, যেখানে কোরআনের আয়াতগুলোর হুবহু শাব্দিক অনুবাদের পরিবর্তে আল্লাহর মূল বক্তব্যগুলো অবিকৃত রেখে শব্দবিন্যাস ও বাক্যগঠনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সাবলীল ও সহজ ভাষা ব্যবহার করা হয়েছে।

আরেকটি বিষয় লক্ষণীয়, এটিতে মর্মবাণী সাজানোর ক্ষেত্রে আয়াতগুলোর সামঞ্জস্য বিবেচনায় এনে কোনো ক্ষেত্রে একটির পরিবর্তে এক বা একাধিক আয়াতগুলো একই প্যারার অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে মর্মবাণীতে অন্তর্ভুক্ত একাধিক আয়াতের ধারাবাহিকতা বজায় থাকে এবং বোঝা সহজ হয়। কোরআনকে সহজ ও পাঠকবান্ধব করার লক্ষ্যে মর্মবাণী আকারে সাজানোর ক্ষেত্রে এই সংকলককে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে বলে স্পষ্টতই প্রতীয়মান হয়। একাধিক প্রসিদ্ধ তরজমাকে রেফারেন্স বুক হিসেবে সামনে রাখায় কোরআনের মূলবাণীগুলো নির্ভুল ও অপরিবর্তনীয় রয়েছে বলা যায়।

কোরআনকে বুঝে পড়ার ব্যাপারে বাজারে অনেক তরজমা থাকলেও সেগুলোর বেশিরভাগই শাব্দিক অনুবাদভিত্তিক হওয়ায় অনুবাদকৃত বাংলা আয়াত অনেকাংশেই সহজ হয় না। আলোচ্য গ্রন্থটি কোরআনকে সহজ ও পাঠকবান্ধব করার লক্ষ্যে তরজমার পরিবর্তে ‘মর্মবাণী’ আকারে প্রণয়নের এই চেষ্টা পরীক্ষামূলক এবং ইতিহাবাচক। এ ছাড়া প্রত্যেকটি সুরার মর্মবাণী শুরু করার আগে সুরার আলোচ্য বিষয় সংক্ষেপে তুলে ধরার বিষয়টি বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। আমরা আশা করি, কোরআন বোঝা ও অনুধাবনের জন্য এই গ্রন্থটি পাঠকদের জন্য যথেষ্ট সহায়ক হবে।

এক নজরে

কোরআনের আলোকবর্তিকা : আয়াতভিত্তিক বাংলা মর্মবাণী

অনুবাদক : এম. আবদুল হাই

প্রকাশক : দি উইজডম পাবলিকেশন্স

প্রচ্ছদ : আবদুল্লাহ আল মোরশেদ

পৃষ্ঠা : ৫১২

গায়ের দাম : ১০০০/

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে