হোম > সাহিত্য সাময়িকী > বইপত্র

মাহমুদুর রহমানের নতুন বই ‘আত্মপরিচয়ের বর্মে হেজেমনি মোকাবেলা’

আমার দেশ অনলাইন

চলতি বইমেলায় প্রকাশিত হলো একুশে পদকপ্রাপ্ত মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের নতুন বই ‘আত্মপরিচয়ের বর্মে হেজেমনি মোকাবেলা’। বইটি প্রকাশ করেছে মূলধারার প্রকাশনা সংস্থা ‘মহানগর পাবলিকেশন’।

বইয়ের ভূমিকায় লেখক লিখেছেন, ‘‘.......আমি যে আত্মপরিচয়ের কথা বলছি সেখানে ইসলামের গুরুত্ব অপরিসীম। আমি মনে করি, ভাষা এবং নৃতাত্ত্বিকভাবে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু এক হলেও, ধর্ম ও খাদ্যাভ্যাসের পার্থক্যের কারণে সাংস্কৃতিকভাবে আমরা আলাদা। বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের পৃথক আত্মপরিচয়ের বিষয়টি উপলব্ধি করতে পারলে কোনোভাবেই আমাদেরকে ভারতের দাসত্ব গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব হবে না...’’

বইটির প্রকাশক ও মহানগর পাবলিকেশন এর চেয়ারম্যান তৌহিদুল মিনহাজ বলেন, ‘‘১৯৭১ সালে পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের ওপর তার অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। এ পর্যন্ত ভারতের আচরণ কখনোই সৎ প্রতিবেশীসুলভ ছিল না। বরং তারা সব সময় বাংলাদেশের ওপর তাদের হেজেমনিক পাওয়ার খাটানোর চেষ্টা করেই চলেছে।’’

বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ-বিরোধী আন্দোলনের আইকনিক চরিত্র মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। তাঁর লিখা ‘আত্মপরিচয়ের বর্মে হেজেমনি মোকাবেলা’ শীর্ষক বইটির বিষয়বস্তু অত্যন্ত জরুরি হলেও বইটি অত্যন্ত প্রাঞ্জল ও সুখপাঠ্য। আমি মনে করি, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি-সচেতন পাঠকসমাজের জন্য বইটি অত্যন্ত উপকারী হবে, ইনশাআল্লাহ।’’

ইতিপূর্বে লেখকের ব্যাপক আলোচিত ‘হাসিনার ফ্যাসিবাদ: নির্বাসন থেকে দেখা’ বইটিও মহানগর পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে।

বই দুটি একুশে বইমেলা ২০২৬ এর সোহরাওয়ার্দী উদ্যান অংশে মহানগর পাবলিকেশন এর ১৫৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রকাশনীর ফেসবুক পেজে অথবা +880 1829-660835, +880 1339-391657 নম্বরে যোগাযোগ করেও সংগ্রহ করা যাবে।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এলজিআরডি প্রতিমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রযুক্তিমন্ত্রীর

পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই: কৃষিমন্ত্রী

ভোলার গ্যাস মূল নেটওয়ার্কে আনতে সাত বছর সময় লাগবে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন নিয়ামত এলাহী

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত

ডিজিটাল পাল্লায় রশি-রাবার বেঁধে ওজনে ফাঁকি, মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা