হোম > সাহিত্য সাময়িকী > মুসলিম বিশ্বের ইতিহাস

মুসলিম বিশ্বের টুকরো ইতিহাস

আমার দেশ ডেস্ক

১০ জুন : উসমানী খেলাফতের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ

১০ জুন ১৯১৬ খ্রিষ্টাব্দ (৭/৮ শাবান ১৩৩৪ হিজরি) ব্রিটিশদের মদতপুষ্ট মক্কার শরিফ ও আমির হুসাইন ইবনে আলীর নির্দেশে মক্কায় অবস্থানরত উসমানী সেনাঘাঁটির ওপর আক্রমণ করা হয়। ইতিহাসে এ ঘটনাকে উসমানী খেলাফতের বিরুদ্ধে ‘আরব বিদ্রোহ’-এর প্রকৃত সূচনা হিসেবে গণ্য করা হয়, যদিও এই বিদ্রোহে আরবদের একাংশ অংশগ্রহণ করেছিল।

১৩ জুন : কায়রোকেন্দ্রিক আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা

১৩ জুন ১২৬১ খ্রিষ্টাব্দ (৫/৬ রজব ৬৫৯ হিজরি) কায়রোভিত্তিক আব্বাসী খেলাফতের প্রথম খলিফা আহমদ আল-মুসতানসিরের শাসন শুরু হয়। তিনি মামলুক সালতানাতের অধীনে প্রতিষ্ঠিত কায়রোর প্রথম আব্বাসী খলিফা ছিলেন।

আল-মুসতানসির ছিলেন আল মুসতাসিম বিল্লাহর চাচা। ১২৫৮ সালে মঙ্গোল আক্রমণে বাগদাদ পতনের সময় তিনি প্রাণে রক্ষা পান এবং মরুভূমিতে বিভিন্ন বেদুইন গোত্রের মধ্যে আত্মগোপন করে থাকেন। পরবর্তীকালে মামলুকরা মঙ্গোলদের পরাজিত ও প্রতিহত করার পর তিনি কায়রো আসেন। সেখানে বাইবার্স তাকে খলিফার পদে অধিষ্ঠিত করেন। এর মাধ্যমে কায়রোয় আব্বাসী খেলাফতের নতুন ধারার সূচনা হয়।

১৬ জুন সুলতান বায়েজিদ প্রথমের : উসমানী খেলাফতের দায়িত্বগ্রহণ

১৬ জুন ১৩৮৯ খ্রিষ্টাব্দ (১১/১২ জমাদিউস সানি ৭৯১ হিজরি) বায়জিদের (প্রথম) শাসনকাল শুরু হয়। তিনি ‘ইলদিরিম’ (বজ্র বা বিদ্যুৎ) নামে বেশি পরিচিত ছিলেন। বায়েজিদ ছিলেন মুরাদের (প্রথম) ছেলে। ১৩৮৯ সালের ১৫ জুন কসোভো যুদ্ধে উসমানীদের বিজয়ের পর তার বাবা মৃত্যুবরণ করেন। পরদিন তিনি সিংহাসনে আরোহণ করেন।

মধ্যযুগ : বহুমুখী জ্ঞানচর্চার স্বর্ণসময়

ইরাক অঞ্চলে অন্যান্য বিজয়

নৌপ্রযুক্তিতে মুসলিম সভ্যতার অবদান

আব্বাসী খেলাফতের শাহি রান্নাঘরে

সুলতানা শাজারাতুদ দুর

খেলাফতে রাশেদার শাম অভিযান : আজনাদাইনের যুদ্ধ

আলজাজারির বিস্ময়কর উদ্ভাবন

বঙ্গে মুসলিম অভিবাসন

আজনাদাইনের যুদ্ধ

বিশ্ব ইতিহাসের ‘টার্নিং পয়েন্ট’