হোম > সাহিত্য সাময়িকী > সংবাদ

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন এনায়েত রসুলসহ ৬ লেখক

আমার দেশ অনলাইন

দেশের ছয়জন বিশিষ্ট লেখক ও সাহিত্যিককে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ দেওয়া হচ্ছে। ২০২৫ ও ২০২৬ সালের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে একাডেমি কর্তৃপক্ষ।

শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, এবার ২০২৫ ও ২০২৬—এই দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের জন্য কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল মনোনীত হয়েছেন। ২০২৬ সালের জন্য কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাট্যসাহিত্যে মোস্তফা কামাল যাত্রা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটিসহ সংগঠনের বিভিন্ন স্তরের পরিচালকেরা বক্তব্য দেন।

সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে গুণী লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করে আসছে। এর আগে মজিদ মাহমুদ, তপন বাগচী, মনি হায়দার, হেনরী স্বপনসহ দেশের অনেক বরেণ্য লেখক এ সম্মাননা লাভ করেছেন।

ক্ষেতলালে এক সপ্তাহে প্রতিমণ করলার দাম কমেছে ৬০০-৭০০ টাকা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ ও চিকিৎসা পরামর্শ সেবা চালু

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

৮ বছর ধরে বন্ধ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস