হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

আম্মার কবর

শাহাবুদ্দীন নাগরী

আম্মার-কবর

সন্তানের শিকড় ছিঁড়ে আম্মার নিঃশব্দ প্রস্থান,

মাথার ওপর থেকে সরে যায় আদরের ছায়া,

বাতাসে উড়ে আসে ফজরের মধুর আজান,

দুচোখে প্লাবন নামে গাঢ় হয় অমলিন মায়া।

কবর তৈরি করে খোদকেরা কোদালের কোপে,

লোবান পুড়ছে তার শয্যাপাশে, ব্যস্ত প্রহর,

কোরান পাঠের ধ্বনি, হাতে কেউ তসবিহ্ জপে,

কাফনের প্রস্তুতি, জানাজা হবে নামাজের পর।

আমার পায়ের নিচে মাটি কাঁপে, থেমে যায় ঘড়ি,

তৃষ্ণার্ত ঠোঁট নড়ে মৃদুস্বরে পড়ছি দোয়া ও দরুদ,

আম্মার শীতল হাত চেপে ধরি, প্রার্থনা করি

অন্ধকার কবর যেন ফুলের বাগান হয় আল্লাহ্ মাবুদ।

সেই থেকে কবরে তার জিয়ারতে যতবার আসি,

বেহেশতি ফুলের ঘ্রাণে মুগ্ধতার সৌরভে ভাসি।

এসি থেকে আগুন, পাকিস্তানে হাসপাতালে ১৫ নবজাতকের মৃত্যু

দ্বিতীয়বার ডেঙ্গুতে ঝুঁকি বেশি

শিশু মৃত্যুর তদন্ত গিয়ে হামলার শিকার পুলিশ, দুই সদস্য ক্লোজ

চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

সুন্দরবন থেকে পাচারের সময় কাঠসহ নৌকা জব্দ

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার