হোম > জাতীয়

সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার

সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২০-২-২০২৫) রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৬ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ১০ পদাতিক ডিভিশন রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক মোঃ রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; রামু সেনানিবাসের অফিসারগণ, জুনিয়র কমিশন্ড অফিসারগণ এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী