হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মেহেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন পেয়েছেন। অন্যদিকে সহকারী একান্ত সচিব-২ হয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তারা এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে আরো বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও ‘বিস্ময়’

নির্বাচনে বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি

ডিসি সারোয়ারকে শোকজ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখতে চায় বিপা

পাঠ্যক্রম পর্যালোচনাসহ শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা

জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনা, বেশিরভাগই ঘটেছে মোটরসাইকেলে

সড়কে সমঝোতায় টাকা নিলে চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা