হোম > জাতীয়

দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগে মিলল স্বর্ণ, সিগারেট ও ক্রিম

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন আটক করেছে। আটক পণ্যের প্রায় বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত Emirates-এর EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশিতে পাওয়া যায় ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম।

অন্যদিকে, দিল্লি থেকে আগত Air India-এর AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন আটক করা হয়।

উল্লিখিত যাত্রীসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে সি-শিফটের অভিযানে সর্বমোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি মোবাইল ফোন আটক করা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫,৭৪,৫০০ টাকা।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ সাফল্য এসেছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালান প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু