হোম > জাতীয়

একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এই অপশক্তিকে প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সকল সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার এসব কথা বলেন।

অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।

জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে স্পিকার সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, ডেপুটি স্পিকার এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সকল গণমাধ্যমের সাংবাদিক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে স্পিকার সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

আগের সিদ্ধান্ত বাতিল, নিজস্ব নিয়মে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

ঢাকা-৫ আসনে কোনো দখলবাজি চলবে না: এমপি কামাল হোসেন

প্রশাসনের বাধা উপেক্ষা করে উদ্বোধন করা হলো নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত জিমনেসিয়াম

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস

প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা

মৌচাক-খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, বাড়ছে নাশকতা

চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

যেভাবে গ্রেপ্তার হলেন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কাল থেকে ঝরবে বৃষ্টি

জুলাই সনদ বাস্তবায়ন ও চাঁদাবাজি দমনসহ সংসদে যেসব বিষয়ে কথা বললেন বিরোধীদলীয় নেতা