হোম > জাতীয়

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ফাইল ছবি

বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার নাম কে এম তাউসিফ সাউরি (তাহসিফ সাউরী) । তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাউসিফের লাশ উদ্ধার করে।

২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তিনি ছড়িয়ে দিয়েছিলেন।

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় বিএনপি সরকার

সুষ্ঠু ভোট হলে জয়ে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নে সক্রিয় ভূমিকা রাখুন

টোকিওতে হাসপাতাল, হোম-কেয়ার নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যেসব এলাকায় আজ সকাল থেকে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটার এলাকা পরিবর্তনের সময় বাড়াল ইসি

গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী