হোম > জাতীয়

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সার্বিক বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করবেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পাঠ্যক্রম পর্যালোচনাসহ শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা

জানুয়ারিতে ৪৮৭ প্রাণ গেল সড়কে, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

সড়কে সমঝোতায় টাকা নিলে চাঁদা নয়, বাধ্য করলে চাঁদা

বাসসের এমডি মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

চাঁদা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রীর ব্যাখ্যায় যা বললেন তাসনিম জারা

১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির