হোম > জাতীয়

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু শিগগিরই

ইফতার মাহফিলে মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫২, ৭১, ৯০ এবং ২৪-কে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‌মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু করা হচ্ছে। খুব শিগগির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।

বিমানবন্দর ও ইপিজেড স্থাপনের কার্যক্রম চলমান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অল্পদিনে আমরা কাজ শুরু করেছি। কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মাফ করা হয়েছে। আমরা যা বলেছিলাম তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। আমরা কখনো হার মানিনি, মানবো না।

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী