হোম > জাতীয়

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সম্পাদকরা। রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

এ সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রপতি তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি ফেরত পান না প্রতারিত কর্মীরা

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

প্রস্তাবিত মজুরি বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, শ্রমিকদের সঙ্গে তামাশা

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমিনুল হক

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

জোহানেসবার্গ-কেপটাউনে বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ