হোম > জাতীয়

‘নতুন করে কুইক রেন্টাল কোম্পানির সাথে চুক্তি করবে না সরকার’

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

বর্তমান সরকার কুইক রেন্টাল কোম্পানিগুলোর সাথে নতুন করে কোনো চুক্তি করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসি), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ এবং সিএমসি চায়নার যৌথ মালিকানাধীন ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতির কথা বিবেচনা করে কম মূল্যের উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করতে আগ্রহী। তাই উচ্চ মূল্যের কুইক রেন্টাল কোম্পানির সাথে পূর্ববর্তী চুক্তিগুলো আর নবায়ন করা হবে না। প্রতি বছর সরকার বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় উল্লেখ করে তিনি বলেন, এবারের গ্রীষ্মে দেশের সকল এয়ারকন্ডিশনার ২৫ ডিগ্রির নিচে না চালানোর জন্য গ্রাহক পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে, যার ফলে বিদ্যুতের বড় ধরনের ঘাটতি হবে না।

এর আগে তিনি সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমডেকা ২০২৫-এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক গ্রুপওয়ার্ক পর্যবেক্ষণে অংশ নেন।

বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বার সভাপতির শোক

নিরাপত্তা সংস্থার নজরদারিতে ৬২ বিসিএস ক্যাডার

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বার্ষিক ছুটি বাড়ল

হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের