হোম > জাতীয়

হয় নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো পদত্যাগ করুন: ঢাবি প্রশাসনকে ডাকসু ভিপি

আমার দেশ অনলাইন

ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা সংকট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হয় সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপরাধীদের বিচার করতে হবে, অন্যথায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।

মঙ্গলবার ক্যাম্পাসের চলমান অস্থিরতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জবাবদিহি চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ।

সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত এক সপ্তাহ ধরে ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে আসছিল নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা। কিন্তু হুমকি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। লাগাতার নাশকতার ঘটনার পর নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে প্রশাসন এখন রাত ৮টায় মিটিং ডাকার কথা বলছে, যা প্রশাসনের চরম নির্লজ্জ ও দায়িত্বজ্ঞানহীন আচরণের পরিচয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের চেয়ে নিষিদ্ধ লীগ পুনর্বাসনই বর্তমান প্রশাসনের কাছে অধিক গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পদে পুনর্বহাল করা হচ্ছে।

এর উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতার শত শত পৃষ্ঠার সুস্পষ্ট প্রমাণ দেওয়ার পরও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক আবু ইউসুফ আবদুল্লাহকে সেখানে পরিচালক হিসেবে পুনর্বহাল করেছে প্রশাসন।

তিনি আরো উল্লেখ করেন, প্রশাসনের এই ধরনের আপসকামী মনোভাব এবং নিষিদ্ধ শক্তির সাথে লিয়াজোঁর কারণেই ক্যাম্পাসে একের পর এক ককটেল ও বোমাবাজির মতো দুঃসাহস দেখাতে পারছে সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে বর্তমান প্রশাসনের স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে তিনি অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান; অন্যথায় পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থীদের নিষ্কৃতি দেওয়ার আহ্বান জানান।

উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগ করতে চায় হাইবারি

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

‘টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধার সুযোগ নেই, তথ্য পেলেই ব্যবস্থা’

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না

দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ জন্মলগ্ন থেকেই আগুন-সন্ত্রাস ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত

দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি