হোম > জাতীয়

রোটারি ইন্টারন্যাশনালের ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

স্টাফ রিপোর্টার

শনিবার বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর ১০ জনকে ‘এভিনিউ অব সার্ভিস’ পদক দেওয়া হয়েছে।

মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির সম্মানজনক ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেয়েছেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

শনিবার বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন রোটারি ইন্টারন্যাশনালের কান্ট্রি কোঅরডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান।

এ বছর রোটারি-ডি ৬৪ ও ৬৫ থেকে পাঁচজন করে বাংলাদেশে মোট ১০ জনকে ‘এভিনিউ অব সার্ভিস’ পদক দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন দীর্ঘদিন ধরে রোটারির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি এর আগে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যানসার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর তিনি রোটারি জেলা ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্যানসার চিকিৎসা ও প্রতিরোধেও দীর্ঘদিন ধরে কাজ করছেন ডা. রাসকিন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে প্রায় ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর অধ্যাপক হিসেবে অবসর নেন তিনি। অবসর গ্রহণের পর প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন।

এছাড়া, দিনাজপুরে ‘ বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ এন্ড হসপিটাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ -এর প্রধান উপদেষ্টা হিসেবে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং ও অস্বচ্ছল ক্যানসার রোগীদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এমএমআর

দুই জেলায় নতুন পুলিশ সুপার

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা: ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা